বাইকের সঙ্গে ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হল দাদু ও নাতনি। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটে গাজোলের মরিয়াকুন্ড ব্রীজ সংলগ্ন ৮১ নম্বর জাতীয় সড়কে। আহত দুজনের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়। এদিন সকালে গাজোল ১ নং গ্রাম পঞ্চায়েতের দলিলপুর এলাকার একাদশ শ্রেনীর ছাত্রী ফিরোজা খাতুন দাদু আব্দুল মোমিনের সাথে বাইকে চেপে জালালপুর সিনিয়ার হাই মাদ্রাসার দিকে যাচ্ছিল। পথে মরিয়াকুন্ড ব্রীজ সংলগ্ন ৮১ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা এক ৪০৭ গাড়ি তাদের বাইকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয় দাদু ও নাতনি। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজোল গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে তাদের দুই জনকেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে জানা যায় সেখানে ফিরোজা খাতুনের আঘাত গুরুতর থাকায় তাকে কোলকাতা রেফার করেন চিকিৎসকরা। যদিও দাদু আব্দুল মোমিন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে মুক্তাজ আলী নামে এক গ্রামবাসী জানান, ঘটনায় দুজনেই গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে গাজোল হাসপাতাল ো পরে তাদের মালদা রেফার করা হয়।